উধো

উধো–উদো-র অনুরূপ।

উদোমাদা

উদোমাদা, উধোমাদা–বিণ. বোকাসোকা, হাবাগবা।

উদো

উদো, উধো [ udō, udhō ] বিণ. নির্বোধ, কাণ্ডজ্ঞানহীন; হাবাগবা। [দেশি]। উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে–একজনের কাজের দায় অন্যায়ভাবে বা অজ্ঞাতসারে আর একজনের উপর আরোপ করা। উদোমাদা, উধোমাদা–বিণ. বোকাসোকা, হাবাগবা।

উদূখল

উদূখল [ udūkhala ] বি. উখলি, যে পাত্রের মধ্যে শস্যাদি রেখে মুষল দিয়ে পেষাই বা পরিষ্কার করা হয়। [সং. উত্ + উ + খ + √ লা + অ]।

উদুম্বর

উদুম্বর [ udumbara ] বি. যজ্ঞডুমুর বা তার গাছ। [সং. উত্ + অম্বর]।

উত্পাদী

উত্পাদী–বিণ. উত্পন্ন হয় বা করে এমন।

উত্পাদিত

উত্পাদিত–বিণ. উত্পন্ন; নির্মাণ বা সৃষ্টি বা তৈরি করা হয়েছে এমন।