উ উত্সব উত্সব [ ut-saba ] বি. আনন্দপূর্ণ বা জাঁকজমকপূর্ণ সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠান। [সং. উত্ + √ সু + অ]। উত্সবপ্রাঙ্গণ–বি. যে খোলা জায়গায় উত্সব অনুষ্ঠিত হয়। উত্সবমুখর–বিণ. উত্সবের আনন্দে ব্যস্ত।
উ উত্সন্ন উত্সন্ন [ ut-sanna ] বিণ. বিনষ্ট, বিধ্বস্ত; অধঃপতিত। [সং. উত্ + √ সদ্ + ত]। উত্সন্নে যাওয়া–ক্রি. বি. উচ্ছন্নে বা অধঃপাতে যাওয়া।
উ উত্সঙ্গ উত্সঙ্গ [ ut-sańga ] বি. ১. কোল, ক্রোড়; ২. পর্বতের সানুদেশ, অধিত্যকা। [সং. উত্ + √ সনজ্ + অ]।
উ উৎস উত্স [ utsa ] বি. ১. যেখান থেকে জল নিঃসৃত হয়; ২. প্রস্রবণ, ঝরনা, ফোয়ারা (উত্সমুখ); ৩. (গৌণ অর্থে) আদি বা মূল কারণ (বিবাদের উত্স)। [সং. √ উন্দ্ + স]। উত্সমুখ–বি. প্রস্রবণ বা ঝরনার মুখ; উত্পত্তিস্হল।
উ উতল উতল [ utala ] বিণ. ১. উদ্বিগ্ন (মন উতল হওয়া); ২. ভাবাবেগে আকুল; ৩. চঞ্চল (উতল হাওয়া)। [< সং. উত্তাল]।
উ উতরানো উতরানো [ utarānō ] বি. উত্তরণ; সফল বা আশানুরূপ হওয়া (পরীক্ষায় উতরে গেছে); অতিক্রম করা। ক্রি. উক্ত উভয় অর্থে। [বাং. উতরা + আনো]।