উত্সার
উত্সার [ ut-sāra ] বি. ১. দূরীকরণ, অপনয়ন; ২. ঊর্ধ্বে ক্ষেপণ। [সং. উত্ + √ সৃ + অ]। উত্সারক–বিণ. বি. উত্সারণকারী। উত্সারণ–বি. উত্সার। উত্সারণীয়–বিণ. উত্সার বা উত্সারণ করার যোগ্য; উত্সারণ করতে হবে এমন। উত্সারিত–বিণ. ১. দূরীকৃত; ২. উত্ক্ষিপ্ত; ৩. চালিত (‘উত্সারিত নব জীবন নির্ভর’: রবীন্দ্র)। স্ত্রী. উত্সারিতা।