উ উত্সেক উত্সেক, উত্সেচন [ ut-sēka, ut-sēcana ] বি. ১. সেচন, উপরে সেচন; ২. উদ্রেক; ৩. গর্ব, অহংকার; ৪. উত্সাহদান। [সং. উত্ + √ সিচ্ + অ, অন]। উত্সেচন ক্রিয়া–গাঁজিয়ে তোলা, fermentation.
উ উত্সৃষ্ট উত্সৃষ্ট [ ut-sŗşţa ] বিণ. উত্সর্গ করা হয়েছে এমন (দেবতার চরণে উত্সৃষ্ট)। [সং. উত্ + √ সৃজ্ + ত]।
উ উত্সুক উত্সুক [ ut-suka ] বিণ. আগ্রহান্বিত, ব্যগ্র, উদ্গ্রীব, কৌতূহলী (জানতে উত্সুক)। [সং. উত্ + √ সু + ক]।