উত্তর

উত্তর [ uttara ] বি. ১. জবাব, প্রতিবাক্য (কথার উত্তর দাও); ২. সাড়া (‘উত্তর মেলে না’); ৩. আপত্তি; খণ্ডন; ৪. মীমাংসা, সিদ্ধান্ত; ৫. উত্তর দিক;  ৬. অর্থালংকারবিশেষ। বিণ. ১. ভবিষ্যত্ বা পরবর্তী (উত্তরসূরি, রবীন্দ্রোত্তর); ২. অসাধারণ (লোকোত্তর); ৩. অধিক (অষ্টোত্তরশত); ৪. শেষ; ৫. উপরিস্হ (উত্তরীয়)। ক্রি-বিণ. অনন্তর, তারপর (শ্রবণোত্তর তিনি বললেন)। [সং. উত্ + √ তৃ + অ]। উত্তরকাণ্ড–বি. রামায়ণের শেষ বা সপ্তম কাণ্ড। উত্তরকাল–বি. পরবর্তী বা ভবিষ্যত্ কাল। উত্তরকারী–বিণ. বি. যে উত্তর বা জবাব দেয়। উত্তরকুরু–বি. পুরাণে বর্ণিত জম্বুদ্বীপের নয়টি অংশের অন্যতম; মেরুর দক্ষিণে অবস্হিত দেবভূমি। উত্তরক্রিয়া–বি. ১. মৃত্যুর পরবর্তী কাজকর্ম অর্থাত্ শবদাহাদি বা সমাধিস্হ করা; ২. উত্তরদান। উত্তরচ্ছদ–বি....

উত্তমাঙ্গ

উত্তমাঙ্গ [ uttamāńga ] বি. ১. শরীরের প্রধান অঙ্গ; ২. মাথা; ৩. মাথা থেকে কোমর পর্যন্ত দেহাংশ। [সং. উত্তম + অঙ্গ]।

উত্তমর্ণ

উত্তমর্ণ–বিণ. বি. ঋণদাতা, যে ঋণ দেয়; মহাজন। [সং. উত্তম + ঋণ]। বিপ. অধমর্ণ।

উত্তমমধ্যম

উত্তমমধ্যম–বি. (ব্যঙ্গে) বিলক্ষণ প্রহার, প্রচুর মারধর।

উত্তমপুরুষ

উত্তমপুরুষ–(ব্যাক.) ক্রিয়ার বক্তা অর্থাত্ যে নিজের সম্বন্ধে বলে, first person.

উত্তমা

উত্তমা–উত্তম-এর স্ত্রীলিঙ্গ।

উত্তম

উত্তম [ uttama ] বিণ. ১. খুব ভালো, উত্কৃষ্ট; ২. শ্রেষ্ঠ; ৩. উপাদেয়। [সং. উত্ + তম]। স্ত্রী. উত্তমা। উত্তমপুরুষ–(ব্যাক.) ক্রিয়ার বক্তা অর্থাত্ যে নিজের সম্বন্ধে বলে, first person. উত্তমমধ্যম–বি. (ব্যঙ্গে) বিলক্ষণ প্রহার, প্রচুর মারধর। উত্তমর্ণ–বিণ. বি. ঋণদাতা, যে ঋণ দেয়; মহাজন। [সং. উত্তম + ঋণ]। বিপ. অধমর্ণ।

উত্তপ্ত

উত্তপ্ত [ uttapta ] বিণ. ১. অত্যন্ত গরম; অতিশয় তপ্ত; ২. ক্রুদ্ধ (উত্তপ্ত বাদ-প্রতিবাদ)। [সং. উত্ + তপ্ত]। বি. উত্তাপ।

উতোরচাপান

উতোরচাপান [ utōra-cāpāna ] বি. প্রশ্ন ও উত্তর; প্রশ্ন ও পালটা প্রশ্ন। [সং. উত্তর + বাং. চাপান]।