উত্তরাধিকারী

উত্তরাধিকারী (-রিন্)–বিণ. বি. আত্মীয়তার দাবিতে মৃতের সম্পত্তিতে অধিকারী। স্ত্রী. উত্তরাধিকারিণী।

উত্তরাধিকারসূত্রে

উত্তরাধিকারসূত্রে–ক্রি-বিণ. উত্তরাধিকারীর দাবিতে; উত্তরাধিকারী হিসাবে (উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পত্তি)।

উত্তরাধিকার

উত্তরাধিকার [ uttarādhi-kāra ] বি. আত্মীয়তার দাবিতে মৃতের সম্পত্তির অধিকার, ওয়ারিশি স্বত্ব। [সং. উত্তর + অধিকার]। উত্তরাধিকারসূত্রে–ক্রি-বিণ. উত্তরাধিকারীর দাবিতে; উত্তরাধিকারী হিসাবে (উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পত্তি)। উত্তরাধিকারী (-রিন্)–বিণ. বি. আত্মীয়তার দাবিতে মৃতের সম্পত্তিতে অধিকারী। স্ত্রী. উত্তরাধিকারিণী। উত্তরাধিকারিণী–উত্তরাধিকারী-র স্ত্রীলিঙ্গ।

উত্তরাকাণ্ড

উত্তরাকাণ্ড [ uttarā-kāņḍa ] বি. রামায়ণের শেষ বা সপ্তম কাণ্ড, উত্তরকাণ্ড। [সং. উত্তর + আ (স্বার্থে) + কাণ্ড]।

উত্তরা

উত্তরা১ [ uttarā ] ক্রি. পার হওয়া; পৌঁছানো, উপনীত হওয়া (‘অন্নপূর্ণা উত্তরিলা গাঙ্গিনীর তীরে’: ভা. চ.)। [দ্র উত্তরণ]। উত্তরা২ [ uttarā ] ক্রি. জবাব দেওয়া (‘উত্তরিল শেষে’)। [দ্র উত্তর]।

উত্তরণ

উত্তরণ [ uttaraņa ] বি. ১. (প্রধানত নদী সাগর প্রভৃতি) পার হওয়া; ২. পৌঁছানো; ৩. উপরে ওঠা, নীচের দিক থেকে উপরে ওঠা; ৪. পরীক্ষায় সাফল্য। [সং. উত্ + √ তৃ + অন]।

উত্তরঙ্গ

উত্তরঙ্গ [ uttarańga ] বিণ. তরঙ্গময়, তরঙ্গবিক্ষুব্ধ (উত্তরঙ্গ সমুদ্র)। [সং. উত্ + তরঙ্গ]।

উত্তরসূরি

উত্তরসূরি–বি. পরবর্তী যুগের কবি বা মনীষী। (তু. বিপ. পূর্বসূরি)।

উত্তরসাধক

উত্তরসাধক–বি. ১. তান্ত্রিক সাধকের প্রধান সহকারী; ২. ক্রিয়া-সমাপ্তির সহায়ক; ৩. উত্তরসূরি। স্ত্রী. উত্তরসাধিকা।