উত্তরোত্তর

উত্তরোত্তর [ uttarōttara ] ক্রি-বিণ. পরপর; ক্রমশ; ক্রমাগত (জিনিসপত্রের দাম উত্তরোত্তর বাড়ছে)। [সং. উত্তর + উত্তর]।

উত্তরীয়

উত্তরীয় [ uttarīỷa ] বি. উড়ানি; চাদর। [সং. উত্তর + ঈয়]।

উত্তরাস্য

উত্তরাস্য [ uttarāsya ] বিণ. উত্তর দিকে মুখ করে আছে এমন। [সং. উত্তর + আস্য]।

উত্তরাসঙ্গ

উত্তরাসঙ্গ [ uttarāsańga ] বি. উত্তরীয়, চাদর; উড়ানি। [সং. উত্তর + আসঙ্গ]।

উত্তরাষাঢ়া

উত্তরাষাঢ়া [ uttarāşāḍḥā ] বি. নক্ষত্রবিশেষ। [সং. উত্তরা + আষাঢ়া]।  

উত্তরাশা

উত্তরাশা১ [ uttarāśā ] বি. উত্তর দিক। [সং. উত্তর + আশা (দিক)]। উত্তরাশা২ [ uttarāśā ] বি. জবাবের আশা। [সং. উত্তর + আশা]।

উত্তরায়ণান্তবৃত্ত

উত্তরায়ণান্তবৃত্ত–বি. সূর্যের উত্তরায়ণের সীমানিরূপক কল্পিত রেখা, কর্কটক্রান্তি, Tropic of Cancer.

উত্তরায়ণ

উত্তরায়ণ [ uttarāỷaņa ] বি. দক্ষিণ দিকের অয়নান্ত রেখা বা মকরক্রান্তি রেখা থেকে সূর্যের ক্রমশ উত্তরে যাওয়া। [সং. উত্তর + অয়ন]। উত্তরায়ণান্তবৃত্ত–বি. সূর্যের উত্তরায়ণের সীমানিরূপক কল্পিত রেখা, কর্কটক্রান্তি, Tropic of Cancer.

উত্তরাপথ

উত্তরাপথ [ uttarā-patha ] বি. ভারতবর্ষের উত্তরাংশ, আর্যাবর্ত; (মূলত) বিন্ধ্যপর্বতের উত্তরে অবস্হিত ভারতের উত্তরাংশ। [সং. উত্তরা + পথিন্ + অ]। তু. দক্ষিণাপথ।