উত্তিষ্ঠ

উত্তিষ্ঠ [ uttişţha ] অনু-ক্রি. ওঠো, গাত্রোত্থান করো। [সং. উত্ + √ স্হা + লোট্ হি]। উত্তিষ্ঠমান–বিণ. ১. উঠতে সচেষ্ট; ২. উদ্যমশীল, উদ্যোগী, সচেষ্ট।

উত্তাল

উত্তাল [ uttāla ] বিণ. ১. অতি উঁচু (উত্তাল তরঙ্গ); ২. অতি তরঙ্গময়; ৩. বিক্ষুব্ধ, আলোড়িত (উত্তাল সমুদ্র)। [সং. উত্ + √ তল্ + অ]।

উত্তাপিত

উত্তাপিত–বিণ. গরম বা তপ্ত করা হয়েছে এমন, উষ্ণীকৃত, heated.

উত্তাপ

উত্তাপ [ uttāpa ] বি. ১. তাপ, গরমের ভাব বা অবস্হা; উষ্ণতা; ২. সন্তাপ। [সং. উত্ + তাপ]। উত্তাপন–বি. তাপ দেওয়া। উত্তাপিত–বিণ. গরম বা তপ্ত করা হয়েছে এমন, উষ্ণীকৃত, heated.

উত্তান

উত্তান [ uttāna ] বিণ. ঊর্ধ্বমুখে অবস্হিত, চিত। [সং. উত্ + √ তন্ + অ]। উত্তানপাণি–বি. চিত-করা হাত। উত্তানশয়ন–বি. চিত হয়ে শোয়া।

উত্তল

উত্তল [ uttala ] বিণ. যার উপরের ভাগ উঁচু ও অর্ধবৃত্তাকার, convex. [সং. উত্ + তল]।

উত্তরোষ্ঠ

উত্তরোষ্ঠ [ uttarōşţha ] বি. উপরের ঠোঁট। [সং. উত্তর + ওষ্ঠ]।