উত্তোলিত

উত্তোলিত [ uttōlita ] বিণ. তুলে ধরা হয়েছে এমন; ঊর্ধ্বে ধারণ বা বহন বা স্হাপন করা হয়েছে এমন; উত্থাপিত।

উত্তোলন

উত্তোলন [ uttōlana ] বি. তুলে ধরা; উঁচু করা; ঊর্ধ্বে ধারণ বা বহন বা স্হাপন (ভারোত্তোলন); উত্থাপন। [সং. উত্ + তোলন]।

উত্তেজিত

উত্তেজিত–বিণ. উত্তেজনাপ্রাপ্ত; উদ্দীপিত; বিক্ষুব্ধ; (যার) প্রবল চিত্তচাঞ্চল্য ঘটেছে এমন; অশান্ত।

উত্তেজক

উত্তেজক [ uttējaka ] বিণ. বি. প্রেরণাদায়ক; উদ্দীপক; বিক্ষোভ সঞ্চারকারী।

উত্তেজনা

উত্তেজনা, উত্তেজন [ uttējanā, uttējana ] বি. ১. উদ্দীপনা, উত্সাহ; ২. কাজে উত্সাহ সঞ্চার; ৩. তীব্র বা প্রবল মানসিক আবেগ, প্রবল চিত্তচাঞ্চল্য। [সং. উত্ + √ তিজ্ + অন + আ]। উত্তেজক [ uttējaka ] বিণ. বি. প্রেরণাদায়ক; উদ্দীপক; বিক্ষোভ সঞ্চারকারী। উত্তেজিত–বিণ. উত্তেজনাপ্রাপ্ত; উদ্দীপিত; বিক্ষুব্ধ; (যার) প্রবল চিত্তচাঞ্চল্য ঘটেছে এমন; অশান্ত।

উত্তুরে

উত্তুরে [ utturē ] বিণ. উত্তর দিকের; উত্তর দিক থেকে আগত (উত্তুরে বাতাস)। [সং. উত্তর + বাং, ইয়া > এ]।

উত্তুঙ্গ

উত্তুঙ্গ [ uttuńga ] বিণ. অতি উঁচু (উত্তুঙ্গ পর্বতচূড়া)। [সং. উত্ + তুঙ্গ]।

উত্তীর্ণ

উত্তীর্ণ [ uttīrņa ] বিণ.  ১. অতিক্রম করেছে এমন; ২. কৃতকার্য, সফল (পরীক্ষায় উত্তীর্ণ); ৩. নিষ্কৃতি পেয়েছে এমন (বিপদুত্তীর্ণ)। [সং. উত্ + √ তৃ + ত]।

উত্তিষ্ঠমান

উত্তিষ্ঠমান–বিণ. ১. উঠতে সচেষ্ট; ২. উদ্যমশীল, উদ্যোগী, সচেষ্ট।