উ উথল উথল [ uthala ] বিণ. ১. উত্তাল, উত্তুঙ্গ; ২. স্ফীত, উচ্ছলিত। [< সং. উত্তাল]। উথলা–ক্রি. উথলে ওঠা; উপচে পড়া; ফেঁপে ওঠা। উথলানো–ক্রি. বি. উথলে ওঠা। বিণ. উথলে উঠেছে বা উপচে পড়েছে এমন (উথলানো দুধ)। উথলিত–বিণ. স্ফীত, উদ্বেলিত; প্লাবিত।
উ উত্থিত উত্থিত [ utthita ] বিণ. ১. উঠেছে বা উত্থান করেছে এমন; ২. উপরে গেছে এমন; ৩. উদ্যত; ৪. বর্ধিত, উন্নত; ৫. বিরুদ্ধে বা বিপক্ষে দাঁড়িয়েছে এমন। [সং. উত্ + √ স্হা + ত]। উত্থিতি–বি. উত্থান।
উ উত্থাপন উত্থাপন [ utthāpana ] বি. ১. কথা তোলা, প্রস্তাব করা, প্রসঙ্গ তোলা (প্রস্তাব উত্থাপন করা); ২. উল্লেখ। [সং. উত্ + √ স্হা + ণিচ্ + অন]। উত্থাপক–বিণ. বি. উত্থাপনকারী, প্রস্তাবক; উত্তোলক। উত্থাপিত–বিণ. উত্থাপন করা হয়েছে এমন (প্রসঙ্গ উত্থাপিত হয়নি)।
উ উত্থানশক্তিরহিত উত্থানশক্তিরহিত–বিণ. ওঠবার ক্ষমতা নেই এমন (রোগে তাকে একেবারে উত্থানশক্তি রহিত করে ফেলেছে)।
উ উত্থান উত্থান [ utthāna ] বি. ১. ওঠা, খাড়া হওয়া (গাত্রোত্থান); ২. উন্নতি; ৩. অভুদ্যয়, আবির্ভাব; ৪. বিদ্রোহ। [সং. উত্ + √ স্হা + অন]। উত্থানপতন–বি. ওঠা ও নামা; অভ্যুদয় ও অবনতি; হ্রাসবৃদ্ধি। উত্থানশক্তিরহিত–বিণ. ওঠবার ক্ষমতা নেই এমন (রোগে তাকে একেবারে উত্থানশক্তি রহিত করে ফেলেছে)।
উ উত্যক্ত উত্যক্ত [ utyakta ] বিণ. অত্যন্ত বিরক্ত, ব্যতিব্যস্ত (মশার জ্বালায় উত্যক্ত); অস্হির। [সং. উত্ + ত্যক্ত]।