উদ্গম

উদ্গম–উদ্‌গম-এর বানানভেদ।

উদ্গত

উদ্গত–উদ্‌গত-র বানানভেদ।

উদগ্র

উদগ্র [ udagra ] বিণ. ১. তীব্র (উদগ্র কামনা); ২. সুউচ্চ, ঊর্ধ্বাভিমুখ। [সং. উত্ + অগ্র]।

উদক

উদক–উদ২-এর অনুরূপ।

উদ

উদ১ [ uda ] বি. উদ্বিড়াল, ভোঁদড়। [< সং. উদ্র]। উদ২, উদক [ uda, udaka ] বি. জল। [সং. √ উন্দ্ + অ, অক]।

উথলিত

উথলিত–বিণ. স্ফীত, উদ্বেলিত; প্লাবিত।

উথলানো

উথলানো–ক্রি. বি. উথলে ওঠা। বিণ. উথলে উঠেছে বা উপচে পড়েছে এমন (উথলানো দুধ)।