উদ্‌ঘাটক

উদ্‌ঘাটক–বিণ. বি. উদ্শ্রঘাটনকারী; উন্মোচক; প্রকাশক।

উদ্‌ঘাটন

উদ্‌ঘাটন, উদ্ঘাটন [ ud-ghāţana, udghāţana ] বি. ১. উন্মোচন, অনাবৃত করা; ২. উন্মুক্ত করা, প্রকাশ করা (দ্বারোদ্ঘাটন)। [সং. উত্ + √ ঘট্ + ণিচ্ + অন]। উদ্‌ঘাটক–বিণ. বি. উদ্শ্রঘাটনকারী; উন্মোচক; প্রকাশক। উদ্‌ঘাটিত–বিণ. উন্মোচিত; প্রকাশিত (সত্য অবশেষে উদ্ঘাটিত হল)।

উদ্‌গ্রীব

উদ্‌গ্রীব [ ud-grība ] বিণ. অত্যন্ত আগ্রহান্বিত, ব্যগ্র, উত্কণ্ঠিত (প্রকৃত ঘটনা জানার জন্য উদ্গ্রীব)। [সং. উত্ + গ্রীবা]।