উদয়
উদয় [ udaỷa ] বি. ১. আবির্ভাব, প্রথম প্রকাশ (সূর্যোদয়, সৌভাগ্যের উদয়); ২. উত্পত্তি, লাভ (ফলোদয়); ৩. উত্কর্ষ, উন্নতি (উদয়ের পথে); ৪. সঞ্চার, উদ্রেক (দয়ার উদয়, চেতনার উদয়)। [সং. উত্ + √ ই + অ]। উদয়গিরি, উদয়াচল–বি. পূর্ব দিকের যে কল্পিত পর্বত থেকে সূর্যের উদয় হয়। উদয়াস্ত–ক্রি. বিণ. দিনভোর, সকাল থেকে বিকেল পর্যন্ত, সূর্যের উদয় থেকে অস্ত পর্যন্ত। বি. সূর্যের উদয় থেকে অস্ত পর্যন্ত সময়; উদয় ও অস্ত।