উদর
উদর [ udara ] বি. ১. পেট, জঠর (উদরপূর্তি); ২. অভ্যন্তর (পর্বতোদরে)। [সং. উত্ + √ ঋ + অ]। উদরপরায়ণ, উদরসর্বস্ব–বিণ. পেটুক, খাওয়াই যার প্রধান কাজ, ঔদরিক। উদরসাত্–বিণ. খেয়ে ফেলা হয়েছে এমন, ভক্ষিত। উদরাধ্মান–বি. পেটফাঁপা। উদরান্ন–বি. পেটের ভাত। উদরাময়–বি. পেটের অসুখ। উদরী–বি. পেটের স্ফীতিরোগ, যাতে পেটে জল জমে, dropsy.