উদারচিত্ত

উদারচিত্ত, উদারচেতা, উদারমতি, উদারমনা–বিণ. অন্তর উদারতার পূর্ণ এমন; উন্নতমনা; বদান্য; সংকীর্ণতামুক্ত।

উদার

উদার [ udāra ] বিণ. ১. মহত্, উচ্চ, প্রশস্ত (উদারহৃদয়, উদার আকাশ); ২. দানশীল, বদান্য; ৩. করুণাপূর্ণ; ৪. সংকীর্ণতাশূন্য (উদার প্রকৃতি, উদার নীতি)। [সং. উত্ + আ + √ ঋ + অ]। বি. উদারতা। উদারচরিত্র–বিণ. চরিত্রে উদারতা আছে এমন। উদারচিত্ত, উদারচেতা, উদারমতি, উদারমনা–বিণ. অন্তর উদারতার পূর্ণ এমন; উন্নতমনা; বদান্য; সংকীর্ণতামুক্ত। উদারনীতি–বি. সংকীর্ণতামুক্ত নীতি, liberal policy. বিণ. উদারনীতিক, উদারনৈতিক। উদারপন্হী–বিণ. বি. উদারনীতি অনুসরণ করে এমন; উদারনৈতিক। উদারস্বভাব–বিণ. উদারমনা; উদারচিত্ত। উদারহৃদয়–বিণ. যার হৃদয় উদারতার ভরা।

উদান

উদান [ udāna ] বি. দেহস্হ পঞ্চবায়ুর অন্যতম, কণ্ঠস্হিত বায়ু। [সং. উত্ + √ অন্ + অ]।

উদাত্ত

উদাত্ত [ udātta ] বিণ. ১. মহান (উদাত্তচরিত্র); ২. গম্ভীর, মন্দ্র, গাঢ় (উদাত্তকণ্ঠ)। বি. ১. সংগীতের স্বরবিশেষ; ২. বেদগানের উচ্চস্বরবিশেষ; ৩. অর্থালংকারবিশেষ। [সং. উত্ + আ + √দা + ত]।

উদলা

উদলা [ udalā ] বিণ. (মূলত আঞ্চ.) অনাবৃত (উদলা গা); নগ্ন। [দেশি]।

উদরী

উদরী–বি. পেটের স্ফীতিরোগ, যাতে পেটে জল জমে, dropsy.