উদাস

উদাস [ udāsa ] বিণ. ১. উদাসীন, আসক্তিহীন; ২. আকুল. এলোমেলো (উদাস বাতাস); ৩. বিষণ্ণ, উন্মনা (উদাস মূর্তি)। বি. বৈরাগ্য; উদাসীনতা। [সং. উত্ + √ আস্ + অ]।

উদারা

উদারা [ udārā ] বি. সংগীতের নিম্নসপ্তকের সুর, খাদের সপ্তক বা তার সুর। [দেশি]।

উদারপন্হী

উদারপন্হী–বিণ. বি. উদারনীতি অনুসরণ করে এমন; উদারনৈতিক।

উদারনীতি

উদারনীতি–বি. সংকীর্ণতামুক্ত নীতি, liberal policy. বিণ. উদারনীতিক, উদারনৈতিক।