উদীক্ষিত

উদীক্ষিত–বিণ. উপরের দিকে দৃষ্টি রয়েছে এমন; প্রতীক্ষিত; উত্সুকভাবে দৃষ্ট।

উদীক্ষণ

উদীক্ষণ [ udīkşaņa ] বি. ১. উপরের দিকে নিবদ্ধ দৃষ্টি, ঊর্ধ্বদৃষ্টি; ২. প্রতীক্ষা; ৩. উত্সুকভাবে দেখা। [সং. উত্ + √ ঈক্ষ্ + অন]। উদীক্ষিত–বিণ. উপরের দিকে দৃষ্টি রয়েছে এমন; প্রতীক্ষিত; উত্সুকভাবে দৃষ্ট।

উদিত

উদিত১ [ udita ] বিণ. ১. উত্থিত (উদিত সূর্য); ২. উত্পন্ন; ৩. প্রকাশিত, আবির্ভূত। [সং. উত্ + √ ই + ত]। উদিত২ [ udita ] বিণ. উক্ত, বলা হয়েছে এমন, উল্লিখিত। [সং. √ বদ্ + ত]।

উদাহৃত

উদাহৃত [ udāhŗta ] বিণ. দৃষ্টান্তরূপে কথিত বা বর্ণিত; উল্লিখিত।

উদাহরণ

উদাহরণ [ udāharaņa ] বি. বক্তব্য বা যুক্তিকে বিশদ বা সপ্রমাণ করবার জন্য বা তার সমর্থনের জন্য অনুরূপ বিষয় বা ঘটনার উল্লেখ; দৃষ্টান্ত, নিদর্শন। [সং. উত্ + আহরণ]। উদাহৃত–বিণ. দৃষ্টান্তরূপে কথিত বা বর্ণিত; উল্লিখিত।

উদাসী

উদাসী [ udāsī ] (-সিন্) বিণ. ১. আসক্তিহীন; নির্লিপ্ত; ২. এলোমেলো (‘এই উদাসী হাওয়ার পথে পথে’: রবীন্দ্র); ৩. বিষণ্ণ, উন্মনা। বি. সন্ন্যাসী; সন্ন্যাসী সম্প্রদায়বিশেষ। [সং. উদাস + ইন্]। স্ত্রী. উদাসিনী (‘উদাসিনীবেশে বিদেশিনী কে সে’: রবীন্দ্র)।

উদাসীন

উদাসীন [ udāsīna ] বিণ. ১. অনাসক্ত, নিরাসক্ত (লাভ-লোকসান সম্পর্কে উদাসীন); ২. বিষয়বাসনা থেকে বিরত হয়ে ধর্মচিন্তায় রত; ৩. নিরপেক্ষ, নিঃসম্পর্ক। [সং. উত্ + আসীন] বি. উদাসীনতা। স্ত্রী. উদাসীনা।