উদ্দণ্ড

উদ্দণ্ড [ uddaņḍa ] বিণ. ১. দণ্ড উচিয়েছে এমন; ২. দণ্ড বা শাস্তি দিতে উদ্যত; ৩. প্রতাপান্বিত, দোর্দণ্ড। বি. উত্তোলিত দণ্ড। [সং উত্ + দণ্ড]।

উদীর্যমাণ

উদীর্যমাণ [ udīrya-māņa ] বিণ. উচ্চারিত হচ্ছে এমন (উদীর্যমাণ মন্ত্র, উদীর্যমাণ বাণী)। [সং. উত্ + √ ঈর্ + শানচ্]।

উদীর্ণ

উদীর্ণ [ udīrņa ] বিণ. ১. উদ্গত, নির্গত; ২. উত্পন্ন, জাত; ৩. মহান, শ্রেষ্ঠ (‘উদীর্ণ আবির্ভাব’); ৪. দৃপ্ত, উদ্ধত (উদীর্ণ ঘোষণা)। [সং. উত্ + √ ঋ + ত]।

উদীরিত

উদীরিত–বিণ. উচ্চারিত, কথিত, উক্ত; উদ্দীপিত, অনুপ্রেরিত, উত্সাহিত।

উদীরণ

উদীরণ [ udīraņa ] বি. ১. উচ্চারণ, কথন, বলা; ২. উদ্দীপন, উত্সাহদান। [সং. উত্ + √ ঈর্ + অন]। উদীরিত–বিণ. উচ্চারিত, কথিত, উক্ত; উদ্দীপিত, অনুপ্রেরিত, উত্সাহিত।

উদীয়মান

উদীয়মান [ udīỷa-māna ] বিণ. ১. উদিত হচ্ছে এমন (উদীয়মান সূর্য); ২. প্রতিষ্ঠা লাভ করছে এমন (উদীয়মান কবি)। [সং. উত্ + √ ঈ + শানচ্]। স্ত্রী. উদীয়মানা।

উদীচীন

উদীচীন, উদীচ্য–বিণ. উত্তর দিকস্হ, উত্তরদিকের।

উদীচী

উদীচী [ udīcī ] বি. উত্তর দিক। [সং. উদচ্ + ঈ]। উদীচী উষা Aurora Borealis. উদীচীন, উদীচ্য–বিণ. উত্তর দিকস্হ, উত্তরদিকের।