উদ্দেশ

উদ্দেশ [ uddēśa ] বি. ১. লক্ষ্য (তোমাকে উদ্দেশ করে বলেছে); ২. খোঁজ, সন্ধান (নিখোঁজ ছেলের উদ্দেশে, নিরুদ্দেশ); ৩. মতলব, উদ্দেশ্য (কী উদ্দেশে এখানে এসেছ?); ৪. বার্তা, সংবাদ (ওখানে গিয়ে একবার তার উদ্দেশ নিয়ো); ৫. স্মরণ (দেবতার উদ্দেশে নিবেদন)। [সং. উত্ + √ দিশ্ + অ]। উদ্দেশক–বিণ. উদ্দেশকারী।

উদ্দীপ্ত

উদ্দীপ্ত [ uddīpta ] বিণ. ১. জ্বলে উঠেছে এমন, প্রজ্বলিত, জ্বলন্ত; ২. আলোকিত; ৩. উত্তেজিত, অনুপ্রাণিত (কল্পনাকে উদ্দীপ্ত করা)। [সং. উত্ + দীপ্ত]।

উদ্দীপিত

উদ্দীপিত [ uddīpita ] বিণ. উত্তেজিত; প্রজ্বালিত; প্রকাশিত; প্রেরিত; বর্ধিত।

উদ্দীপনা

উদ্দীপনা–বি. উত্তেজনা; উত্সাহ; প্রেরণা (ধর্মভাবের উদ্দীপনা)।

উদ্দীপন

উদ্দীপন–বি. উত্তেজন; প্রজ্বলন; প্রকাশ করা (করুণা-উদ্দীপন)।

উদ্দীপক

উদ্দীপক [ uddīpaka ] বিণ. উত্তেজনা সৃষ্টি করে এমন, উত্তেজক; বাড়ায় এমন, বর্ধক; দীপ্তি দেয় বা প্রকাশিত করে এমন। [সং. উত্ + √ দীপ্ + অক]।  উদ্দীপন–বি. উত্তেজন; প্রজ্বলন; প্রকাশ করা (করুণা-উদ্দীপন)। উদ্দীপনা–বি. উত্তেজনা; উত্সাহ; প্রেরণা (ধর্মভাবের উদ্দীপনা)। উদ্দীপনীয়–বিণ. উদ্দীপনযোগ্য। উদ্দীপিত–বিণ. উত্তেজিত; প্রজ্বালিত; প্রকাশিত; প্রেরিত; বর্ধিত।

উদ্দিষ্ট

উদ্দিষ্ট [ uddişţa ] বিণ. ১. যাকে উদ্দেশ্য করা হয়েছে, লক্ষ্যীকৃত (উদ্দিষ্ট ব্যক্তি); ২. অভীষ্ট (উদ্দিষ্ট লক্ষ্য); ৩. যাকে অন্বেষণ বা খোঁজ করা হয়েছে। [সং. উত্ + √ দিশ্ + ত]। বি. উদ্দেশ।

উদ্দাম

উদ্দাম [ uddāma ] বিণ ১. দুর্দমনীয়, অদম্য, অত্যন্ত প্রবল (উদ্দাম বেগ); ২. অসংযত, লাগামছাড়া, উচ্ছৃঙ্খল (উদ্দাম আবেগ, উদ্দাম প্রেম)। [সং. উত্ + দাম (দামন্)]। বি. উদ্দামতা।