উদ্ধার
উদ্ধার [ uddhāra ] বি. ১. পরিত্রাণ, নিষ্কৃতি (বিপদ থেকে উদ্ধার পাওয়া); ২. হাসিল করা, সফলতা (কার্যোদ্ধার); ৩. উত্তোলন, উন্নয়ন (পঙ্কোদ্ধার); ৪. হারিয়ে-যাওয়া বা নষ্ট হয়ে-যাওয়া জিনিস আবার ফিরে পাওয়া (লুপ্তোদ্ধার); ৫. উদ্ধৃতি (উদ্ধার চিহ্ন)। [সং. উত্ + √ হৃ, √ ধৃ + অ]। উদ্ধারক–বিণ. বি. উদ্ধারকারী। উদ্ধারকার্য–বি. বিপন্ন লোকজনকে বাঁচাবার কাজ। উদ্ধার চিহ্ন–বি. উদ্ধৃতি চিহ্ন। উদ্ধারাশ্রম–বি. বিপন্ন বা অসহায় মানুষকে উদ্ধারের জন্য যেখানে আশ্রয় দেওয়া হয়।
উদ্দেশ্যবিহীন
উদ্দেশ্যবিহীন, উদ্দেশ্যহীন–বিণ. কোনো লক্ষ্য বা স্হির অভিপ্রায় নেই এমন (উদ্দেশ্যবিহীন ঘোরাঘুরি)।
উদ্দেশ্য
উদ্দেশ্য [ uddēśya ] বিণ. ১. উদ্দেশ করা হয় বা হয়েছে এমন; ২. অভিপ্রেত (ওকথা বলা আমার উদ্দেশ্য ছিল না)। বি. ১. অভিপ্রায়, মতলব, অভিসন্ধি; ২. লক্ষ্য (আগে উদ্দেশ্যটা ঠিক করো); ৩. (ব্যাক.) বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হয় (উদ্দেশ্য ও বিধেয়)। [সং. উত্ + √ দিশ্ + য]। উদ্দেশ্যবিহীন, উদ্দেশ্যহীন–বিণ. কোনো লক্ষ্য বা স্হির অভিপ্রায় নেই এমন (উদ্দেশ্যবিহীন ঘোরাঘুরি)।