উদ্বায়ী

উদ্বায়ী [ udbāỷī ] (-য়িন্) বিণ. বাতাসে উবে যায় এমন, volatile (বি. প.)। [সং. উত্ + √ বা + ইন্]। বি. উদ্বায়িতা।

উদ্বর্তন

উদ্বর্তন১ [ udbartana ] বি. ১. উন্নতি; ২. জীবনসংগ্রামে বা প্রাকৃতিক নির্বাচনে টিকে থাকা, survival (যোগ্যতমের উদ্বর্তন); ৩. সর্বাঙ্গীণ উন্নতি বা প্রসার, development. [সং. উত্ + √ বৃত্ + অন]। উদ্বর্তন২ [ udbartana ] বি. ১. গন্ধদ্রব্যাদি দিয়ে লেপন; গন্ধলেপন; ২. অঙ্গমার্জনা; ৩. বিলেপনদ্রব্য (‘রাধাপ্রতি কৃষ্ণস্নেহ সুগন্ধি-উদ্বর্তন: চৈ. চ.)।  [সং. উত্ + √ বৃত্ + ণিচ্ + অন]।

উদ্বর্ত

উদ্বর্ত [ udbarta ] বি. ১. প্রয়োজন মিটে যাবার পরে যে অংশ পড়ে থাকে; ২. উদ্ধৃত্ত অংশ। বিণ. প্রয়োজন মিটে যাবার পরে বাকি বা উদ্বৃত্ত আছে এমন, উদ্বৃত্ত; অতিরিক্ত। [সং. উত্ + √ বৃত্ + অ]।

উদ্বমন

উদ্বমন [ udbamana ] বি. উদ্গিরণ; বমন। [সং. উত্ + বমন]।

উদ্বন্ধন

উদ্বন্ধন [ udbandhana ] বি. (আত্মহত্যার জন্য) গলায় দাড়ি বাঁধা; ফাঁসি (উদ্বন্ধনে মৃত্যু)। [সং. উত্ + বন্ধন]। উদ্বন্ধনরজ্জু–বি. ফাঁসির দড়ি।

উদ্ধৃতি

উদ্ধৃতি–বি. উত্তোলন; কোনো রচনা বা উক্তি থেকে আহরণ; মোচন।

উদ্ধৃত

উদ্ধৃত [ uddhŗta ] বিণ. ১. উত্তোলিত (‘উদ্ধত প্রেম উদ্ধৃত হাতে আনে’: বিষ্ণু.); ২. কোনো উক্তি বা রচনা থেকে গৃহীত; ৩. পুনরধিকৃত; ৪. মোচিত, মুক্তি দেওয়া হয়েছে এমন। [সং. উত্ + √ ধৃ, √ হৃ + ত]। উদ্ধৃতি–বি. উত্তোলন; কোনো রচনা বা উক্তি থেকে আহরণ; মোচন।

উদ্ধারাশ্রম

উদ্ধারাশ্রম–বি. বিপন্ন বা অসহায় মানুষকে উদ্ধারের জন্য যেখানে আশ্রয় দেওয়া হয়।