উদ্বুদ্ধ

উদ্বুদ্ধ [ udbuddha ] বিণ. ১. উত্সাহিত, প্রাণিত (মহান আদর্শে উদ্বুদ্ধ); ২. জাগরিত, চেতনাপ্রাপ্ত। [সং. উত্ + √ বুধ্ + ত]।

উদ্বিড়াল

উদ্বিড়াল [ udbiḍāla ] বি. ভোঁদড়। [< সং. উদ্ + বিড়াল]।

উদ্বিগ্ন

উদ্বিগ্ন [ udbigna ] বিণ. দুশ্চিন্তাগ্রস্ত, উত্কণ্ঠিত; শঙ্কিত। [সং. উত্ + √ বিজ্ + ত]।

উদ্বাহু

উদ্বাহু [ udbāhu ] বিণ. ঊর্ধ্ববাহু, বাহু উঁচু করে রয়েছে এমন। [সং. উত্ + বাহু]।

উদ্বাহী

উদ্বাহী (-হিন্)–বিণ. বিবাহ করে বা করছে এমন।

উদ্বাহন

উদ্বাহন [ udbāhana ] বি. ১. বিবাহদান, বিয়ে দেওয়া; ২. উদ্ধারকার্য; উদ্ধারসাধন। [সং. উত্ + √ বহ্ + ণিচ্ + অন]। উদ্বাহিত–বিণ. বিবাহিত।

উদ্বাহ

উদ্বাহ [ udbāha ] বি. বিবাহ, পরিণয়। [সং. উত্ + √ বহ্ + অ]।

উদ্বাস্তু

উদ্বাস্তু [ udbāstu ] বিণ. নিজের বাস্তুভিটা বা বসতবাড়ি ত্যাগ করতে বাধ্য (দেনার দায়ে উদ্বাস্তু)। বি. বাসভূমি থেকে বিচ্যুত বা বিতাড়িত ব্যক্তি। [সং. উত্ + বাস্তু]।

উদ্বাসন

উদ্বাসন [ udbāsana ] বি. ১. ত্যাগ, বিসর্জন; ২. স্বদেশ ত্যাগ করা বা সেখান থেকে বিতাড়িত হওয়া, evacuation (স. প.)। [সং. উত্ + √ বস্ + ণিচ্ + অন]।