উ উদ্বেজয়িতা উদ্বেজয়িতা [ udbējaỷitā ] (-তৃ) বিণ. উদ্বেগসৃষ্টিকারী। [সং. উত্ + √ বিজ্ + ণিচ্ + তৃ]। স্ত্রী. উদ্বেজয়িত্রী।
উ উদ্বেজক উদ্বেজক [ udbējaka ] বিণ. ১. উদ্বেগজনক; ২. কষ্টকর বা বিরক্তিকর। [সং. উত্ + √ বিজ্ + অক]। উদ্বেজন–বি. উদ্বেগ; উদ্বিগ্ন বা উত্যক্ত করা। উদ্বেজিত–বিণ. উদ্বিগ্ন বা উত্যক্ত করা হয়েছে এমন।
উ উদ্বেগ উদ্বেগ, উদ্বেগ [ udbēga, ud-bēga ] বি. উত্কণ্ঠা, দুশ্চিন্তা; সংশয়জনিত ব্যাকুলতা (‘উদ্বেগে তাকায়ো না বাইরে’: রবীন্দ্র)। [সং. উত্ + √ বিজ্ + অ]। উদ্বেগশূন্য, উদ্বেগহীন–বিণ. উত্কণ্ঠা নেই এমন। বি. উদ্বেগশূন্যতা, উদ্বেগহীনতা।
উ উদ্বৃত্ত উদ্বৃত্ত [ udbŗtta ] বিণ. অতিরিক্ত, বাকি; বাড়তি (উদ্বৃত্ত অর্থ, উদ্বৃত্ত সময়)। [সং. উত্ + √ বৃত্ + ত]।