উ উদ্ভট উদ্ভট [ udbhaţa ] বিণ. ১. (বাং.) উত্কট, অদ্ভুত, আজগুবি (উদ্ভট কল্পনা, উদ্ভট কাণ্ড); ২. (সং.) অজ্ঞাত লেখকের রচিত কিন্তু লোকপ্রসিদ্ধ (উদ্ভট কবিতা); ৩. (সং.) গ্রন্হবহির্ভূত (উদ্ভট শ্লোক)। [সং. উত্ + √ ভট্ + অ]।
উ উদ্ব্যক্ত উদ্ব্যক্ত [ udbyakta ] বিণ. জোর বা ঝোঁক দিয়ে প্রকাশিত, emphatic. [সং. উত্ + ব্যক্ত]। উদ্ব্যক্তি–বি. জোর বা ঝোঁক সহকারে প্রকাশ, emphasis.
উ উদ্বোধন উদ্বোধন [ udbōdhana ] বি. ১. জ্ঞান বা বোধের উদ্রেক; ২. চেতনা সঞ্চার; ৩. জাগরণ; ৪. যা জানিয়ে দেয়; ৫. (বাং. অর্থ) আনুষ্ঠানিক আরম্ভ বা উন্মোচন (অনুষ্ঠানের শুভ উদ্বোধন)। [সং. উত্ + বোধন]।
উ উদ্বোধ উদ্বোধ [ udbōdha ] বি. ১. বোধের উদয়, বোধোদয়, জ্ঞানের উন্মেষ; ২. বিস্মৃত বিষয় মনে পড়া। [সং. উত্ + বোধ]। উদ্বোধক–বিণ. বি. ১. বোধ উদ্রেককারী; ২. চেতনা সঞ্চারকারী; ৩. উদ্দীপক; ৪. স্মারক।
উ উদ্বেল উদ্বেল [ udbēla ] বিণ. ১. উচ্ছলিত (উদ্বেল অশ্রু, উদ্বেল আবেগ); ২. উথলিত; ৩. বেলাভূমি বা তীর অতিক্রম করেছে এমন (উদ্বেল ঢেউ)। [সং. উত্ + বেলা]। উদ্বেলিত–বিণ. উদ্বেল হয়েছে এমন, ব্যাকুলিত; ব্যাকুলীকৃত (উদ্বেলিত হৃদয়)।