উদ্ভাসক

উদ্ভাসক [ udbhāsaka ] বিণ. প্রকাশক; দীপ্তিসাধক।

উদ্ভাস

উদ্ভাস [ udbhāsa ] বি. ১. প্রকাশ, বিকাশ; ২. দীপ্তি, শোভা (আলোর উদ্ভাস)। [সং. উত্ + √ ভাস্ + অ]। উদ্ভাসক–বিণ. প্রকাশক; দীপ্তিসাধক। উদ্ভাসন–বি. আলোকিত করা; প্রকাশ করা; উদ্দীপন। উদ্ভাসিত–বিণ. আলোকিত, দীপ্ত; উজ্জ্বলভাবে প্রকাশিত (‘মহিমা তব উদ্ভাসিত’: রবীন্দ্র)।

উদ্ভাবক

উদ্ভাবক–বিণ. বি. আবিষ্কারক; সৃজক; রচয়িতা।

উদ্ভাবন

উদ্ভাবন, উদ্‌ভাবন [ udbhābana, ud-bhābana ] বি. ১. আবিষ্কার (উপায় উদ্ভাবন); ২. উত্পাদন; ৩. সৃজন (শিল্পসামগ্রীর উদ্ভাবন)।  [সং. উত্ + √ ভূ + ণিচ্ + অন]। উদ্ভাবক–বিণ. বি. আবিষ্কারক; সৃজক; রচয়িতা। উদ্ভাবনীশক্তি–বি. সৃজন করার ক্ষমতা, সৃজনশক্তি। উদ্ভাবনীয়, উদ্ভাব্য–বিণ. উদ্ভাবনযোগ্য। উদ্ভাবিত–বিণ. উদ্ভাবন করা হয়েছে এমন।

উদ্ভব

উদ্ভব [ udbhaba ] বি. উত্পত্তি, জন্ম (সমস্যার উদ্ভব, নতুন চিন্তার উদ্ভব)। [সং. উত্ + √ ভূ + অ]।