উ উদ্ভূত উদ্ভূত [ udbhūta ] বিণ. ১. উত্পন্ন; ২. জাত (লোভ থেকে উদ্ভূত); ৩. প্রকাশিত; ৪. উদিত। [সং. উত্ + √ ভূ + ত]। স্ত্রী. উদ্ভূতা।
উ উদ্ভিন্ন উদ্ভিন্ন [ udbhinna ] বিণ. ১. অঙ্কুরিত; ২. প্রকাশিত, বিকশিত (‘প্রীতির উদ্ভিন্ন কলি’: সু. দ.; উদ্ভিন্নযৌবনা); ৩. (সচ. মাটি) ভেদ করে উত্থিত। [সং. উত্ + √ ভিদ্ + ত]।
উ উদ্ভিদ উদ্ভিদ [ udbhida ] (-দ্) বিণ. বি. তৃণলতাগুল্মাদি যা মাটি ভেদ করে জন্মে, এবং তাদের অঙ্কুর। [সং. উত্ + √ ভিদ্ + ক্বিপ্]। উদ্ভিদণু–বি. উদ্ভিজ্জাণু। উদ্ভিদবিদ্যা–বি. উদ্ভিদসংক্রান্ত বিজ্ঞান, botany.
উ উদ্ভিজ্জ উদ্ভিজ্জ [ udbhijja ] বিণ. উদ্ভিদজাত, উদ্ভিদ থেকে তৈরি (উদ্ভিজ্জ তেল)। বি. তরুলতাগুল্মাদি যাকিছু ভূমি ভেদ করে জন্মে। [সং. উদ্ভিদ্ + √ জন্ + অ]। উদ্ভিজ্জাণু–বি. যে ক্ষুদ্র উদ্ভিদকে খালি চোখে দেখা যায় না। উদ্ভিজ্জাশী (-শিন্)–বিণ. উদ্ভিদভোজী; নিরামিষাশী।