উদ্র

উদ্র [ udra ] বি. উদ্বিড়াল। [সং. √ উন্দ্ + র]।

উদ্যোগী

উদ্যোগী (-গিন্)–বিণ. যত্নশীল, চেষ্টাযুক্ত; উদ্যমী, উত্সাহী (উদ্যোগী পুরুষ)।

উদ্যোগ

উদ্যোগ [ udyōga ] বি. ১. উদ্যম, চেষ্টা, সযত্ন চেষ্টা; ২. উপক্রম, আয়োজন (একটা বিরাট অনুষ্ঠানের উদ্যোগ চলছে); ৩. (হিন্দি হতে গৃহীত অর্থে) শিল্পদ্রব্যাদি উত্পাদন বা উত্পাদনের চেষ্টা (গ্রামোদ্যোগ)। [সং. উত্ + √ যুজ্ + অ]। উদ্যোগী (-গিন্)–বিণ. যত্নশীল, চেষ্টাযুক্ত; উদ্যমী, উত্সাহী (উদ্যোগী পুরুষ)। উদ্যোক্তা–বিণ. আয়োজনকারী; উদ্যোগকারী।

উদ্যুক্ত

উদ্যুক্ত [ udyukta ] বিণ. উদ্যোগবিশিষ্ট; বেষ্টিত; যত্নবান। [সং. উত্ + √ যুজ্ + ত]।

উদ্যানপাল

উদ্যানপাল, উদ্যানপালক, উদ্যানরক্ষক–বিণ.বি. উদ্যানের রক্ষণাবেক্ষণ যে করে; মালী।

উদ্যান

উদ্যান [ udyāna ] বি. বাগান, বাগিচা; উপবন। [সং. উত্ + √ যা + অন]। উদ্যানপাল, উদ্যানপালক, উদ্যানরক্ষক–বিণ.বি. উদ্যানের রক্ষণাবেক্ষণ যে করে; মালী। উদ্যানবাটিকা–বি. বাগানবাড়ি।