উনিশ

উনিশ [ uniśa ] বি. বিণ. ১৯ সংখ্যা বা সংখ্যক। [সং. ঊনবিংশতি]। উনিশে–বি. বিণ. মাসের উনিশ তারিখ বা তারিখের। উনিশবিশ–বি. অতি সামান্য তফাত; অল্প পার্থক্য।

উনি

উনি [ uni ] সর্ব. (সম্ভ্রমার্থে) সামনের ওই ব্যক্তি, তিনি (উনি কি এসব জানেন?)। [< সং. অদস্]।

উনপাঁজুরে

উনপাঁজুরে [ una-pān̐jurē ] বিণ. ১. যার পাঁজর দুর্বল অর্থাত্ যে দুর্বলচেতা, দুর্বল; ২. হতভাগ্য। [বাং. উন ( এ]।

উনন

উনন [ unana ] উনুন-এর রূপভেদ।

উন

উন [ una ] ঊন-এর রূপভেদ।

উধাত্ত

উধাত্ত [ udhātta ] বিণ. অদৃশ্য, নিরুদ্দেশ; চোখের আড়ালে চলে গেছে এমন (লোকটা টাকাটা নিয়ে উধাত্ত হয়ে গেছে)। বি. ঊর্ধ্বে ধাবন, (‘উধাত্ত করিয়া আইল পাঢীনগর’: গো. গী.)। [< সং. উদ্ধাবন]।

উদ্রেক

উদ্রেক [ udrēka ] বি. সঞ্চার, উদয় (ক্ষুধার উদ্রেক, চেতনার উদ্রেক)। [সং. উত্+ √ রিচ্ + অ]।

উদ্রিক্ত

উদ্রিক্ত [ udrikta ] বিণ. ১. উদ্রেক বা সঞ্চার করা হয়েছে এমন, সঞ্চারিত (মনে দয়া উদ্রিক্ত হয়েছে); ২. উত্তেজিত। [সং. উত্ + √ রিচ্ + ত]।