উন্নমিত

উন্নমিত–বিণ. উন্নমন করা হয়েছে এমন।

উন্নমন

উন্নমন [ unnamana ] বি. ১. উপরে তোলা, উত্তোলন; ২. উপরে রাখা বা স্হাপন; ৩. উন্নতি। [সং. উত্ + √ নম্ + ণিচ্ + অন]। উন্নমিত–বিণ. উন্নমন করা হয়েছে এমন।

উন্নদ্ধ

উন্নদ্ধ [ unnaddha ] বিণ. ১. ঊর্ধ্বে বদ্ধ বা সংযত (উন্নদ্ধ বেণী); ২. স্ফীত। [সং. উত্ + √ নহ্ + ত]।

উন্নতিবিধান

উন্নতিবিধান–বি. সমৃদ্ধিশালী বা শ্রীবৃদ্ধিযুক্ত করা।

উন্নতি

উন্নতি–বি. ১. শ্রীবৃদ্ধি; ২. উঁচু অবস্হা বা অবস্হান; ৩. সমৃদ্ধ অবস্হা, সৌভাগ্য; ৪. অভ্যুদয়। 

উন্নত

উন্নত [ unnata ] বিণ. ১. উত্থিত; ২. উঁচু (উন্নতমস্তক, উন্নত বৃক্ষশাখা); ৩. শ্রীবৃদ্ধিসম্পন্ন; ৪. ভাগ্যবান; ৫. মহত্, উদার (উন্নতহৃদয়); ৬. শক্তি ও সমৃদ্ধির প্রাচুর্যবিশিষ্ট (উন্নত দেশ)। [সং. উত্ + নত]। উন্নতি–বি. ১. শ্রীবৃদ্ধি; ২. উঁচু অবস্হা বা অবস্হান; ৩. সমৃদ্ধ অবস্হা, সৌভাগ্য; ৪. অভ্যুদয়।  উন্নতিবিধান–বি. সমৃদ্ধিশালী বা শ্রীবৃদ্ধিযুক্ত করা। উন্নতশীল–বিণ. যার উন্নতি ঘটছে এমন।

উনুন

উনুন, উনান [ ununa, unāna ] বি. চুল্লি, চুলো, যাতে আগুনের তাপ বা অন্যভাবে তাপ উত্পন্ন করে খাদ্যাদি রান্না করা হয়। [< সং. উদষ্মান]।

উনিশে

উনিশে–বি. বিণ. মাসের উনিশ তারিখ বা তারিখের।

উনিশবিশ

উনিশবিশ–বি. অতি সামান্য তফাত; অল্প পার্থক্য।