উন্মগ্ন

উন্মগ্ন [ unmagna ] বিণ. ডুবজল থেকে উত্থিত। [সং. উত্ + মগ্ন]। উন্মজ্জন–বি. ডুবজল থেকে ভেসে ওঠা; ভাসা।

উন্নেতা

উন্নেতা [ unnētā ] (-তৃ) বিণ. উন্নীত করে বা ঊর্ধ্বে নিয়ে যায় এমন; উন্নয়নকারী। [সং. উত্ + √ নী + তৃ]।

উন্নীত

উন্নীত [ unnīta ] বিণ. উত্তোলিত, ঊর্ধ্বে নীতি; উন্নতিপ্রাপ্ত হয়েছে এমন (উচ্চতর শ্রেণীতে উন্নীত)। [সং. উত্ + নীত]।

উন্নিদ্র

উন্নিদ্র [ unnidra ] বিণ. নিদ্রাহীন, বিনিদ্র (‘কেটেছে উন্নিদ্র রাত’)। [সং. উত্ + নিদ্রা]। উন্নিদ্রা–বি. ১. নিদ্রাহীনতা; ২. সতর্কতা।

উন্নাসিক

উন্নাসিক [ unnāsika ] বিণ. অবজ্ঞায় নাক উঁচু করে বা বাঁকায় এমন, সব-কিছুকেই তুচ্ছ করে এমন। [সং. উত্ + নাসা + ইক]। উন্নাসিকতা–বি. উন্নাসিক আচরণ বা মনোভাব।

উন্নয়নশীল

উন্নয়নশীল–বিণ. শক্তিবৃদ্ধি ও উন্নতিসাধনে সচেষ্ট কিন্তু যথার্থ উন্নত নয় এমন।

উন্নয়নমুখী

উন্নয়নমুখী–বিণ. যাতে উন্নয়ন বা উন্নতি হয় এমন; উন্নতির কাজে নিয়োজিত।

উন্নয়ন

উন্নয়ন [ unnaỷana ] বি. ১. উত্তোলন; ২. উন্নতিসাধন; ৩. উন্নতি (শিল্পের মানোন্নয়ন)। [সং. উত্ +√ নী + অন]। উন্নয়নমুখী–বিণ. যাতে উন্নয়ন বা উন্নতি হয় এমন; উন্নতির কাজে নিয়োজিত। উন্নয়নশীল–বিণ. শক্তিবৃদ্ধি ও উন্নতিসাধনে সচেষ্ট কিন্তু যথার্থ উন্নত নয় এমন।