উন্মথন [ unmathana ] বি. ১. মন্থন; ২. ভালোভাবে মথিত করা বা ঘোঁটা; ৩. মর্দন; ৪. হনন, হত্যা (‘শত্রুর উন্মথন’)। [সং. উত্ + √ মথ্ + অন]। উন্মথিত–বিণ. ১. মন্থন করা হয়েছে এমন; ২. আলোড়িত; ৩. বাইরের আকর্ষণের ফলে উদ্বেলিত বা উত্তেজিত (‘উন্মথিত যৌবন’: রবীন্দ্র)।