উন্মান

উন্মান [ unmāna ] বি. ১. পরিমাণবিশেষ; ২. ওজন; ৩. তুলাদণ্ড। [সং. উদ্ + √ মা + অন]। বিণ. উন্মিত।

উন্মাদী

উন্মাদী (-দিন্)–বিণ. উন্মত্ত, প্রমত্ত, পাগল; যে. বা যা পাগল করে, উন্মাদক (চিত্তোন্মাদী)। স্ত্রী. উন্মাদিনী। 

উন্মাদিত

উন্মাদিত–বিণ. উন্মত্ত করা হয়েছে এমন; উন্মাদযুক্ত। 

উন্মাদনা

উন্মাদনা–বি. প্রবল উত্তেজনা; প্রবল উত্সাহ; চিত্তবিক্ষোভ।

উন্মাদ

উন্মাদ [ unmāda ] বি. উন্মত্ততা, পাগলামি (উন্মাদরোগ)। বিণ. ক্ষিপ্ত, পাগল; হিতাহিত জ্ঞানহারা; প্রচণ্ড (উন্মাদ বেগ)। [সং. উত্ + √ মদ্ + অ]।

উন্মাদক

উন্মাদক–বিণ. উন্মত্ততা জন্মায় এমন।

উন্মাদন

উন্মাদন [ unmādana ] বি. চিত্তচাঞ্চল্যের সৃষ্টি; উন্মত্ত করা, পাগল করা। বিণ. যার দ্বারা উন্মত্ত করা যায় এমন, উন্মত্ততা সম্পাদক (উন্মাদন-রূপরাশি)। [সং. উত্ + √ মদ্ + ণিচ্ + অন]। উন্মাদক–বিণ. উন্মত্ততা জন্মায় এমন। উন্মাদনা–বি. প্রবল উত্তেজনা; প্রবল উত্সাহ; চিত্তবিক্ষোভ। উন্মাদিত–বিণ. উন্মত্ত করা হয়েছে এমন; উন্মাদযুক্ত।  উন্মাদী (-দিন্)–বিণ. উন্মত্ত, প্রমত্ত, পাগল; যে. বা যা পাগল করে, উন্মাদক (চিত্তোন্মাদী)। স্ত্রী. উন্মাদিনী।

উন্মন্হ

উন্মন্হ, উন্মন্হন [ unmanha, unmanhana ] বি. আলোড়ন; মন্হন। [সং. উত্ + মন্হ, মন্হন]।