উন্মুদ্র

উন্মুদ্র [ unmudra ] বিণ. ১. মুদ্রা বা শিলমোহরের চিহ্ন নেই এমন, মুদ্রাচিহ্নহীন; ২. বিকশিত, প্রস্ফুটিত (‘উন্মুদ্র উষার লগ্নে’: সু. দ.)। [সং. উদ্ + মুদ্রা]।

উন্মুখ

উন্মুখ [ unmukha ] বিণ. ১. ব্যগ্র, উত্সুক (শোনবার আশায় উন্মুখ); ২. উদ্যত (পতনোন্মুখ); ৩. প্রবৃত্ত, তত্পর। [সং. উদ্ + মুখ]। বি. উন্মুখতা।

উন্মুক্ত

উন্মুক্ত [ unmukta ] বিণ. ১. খোলা; বাধা বা বন্ধন নেই এমন (উন্মুক্ত গতি); ২. অনাবৃত (উন্মুক্ত আকাশ); ৩. উদার, অকপট (উন্মুক্ত প্রাণ)। [সং. উদ্ + মুক্ত]। বি. উন্মুক্ততা।

উন্মীলিত

উন্মীলিত–বিণ. চোখ মেলেছে এমন; উন্মীলন হয়েছে এমন; প্রকাশিত; উদ্ঘাটিত।

উন্মীলন

উন্মীলন [ unmīlana ] বি. ১. চোখ মেলা; ২. উন্মেষ, প্রকাশ। [সং. উদ্ + √ মীল্ + অন]। উন্মীলিত–বিণ. চোখ মেলেছে এমন; উন্মীলন হয়েছে এমন; প্রকাশিত; উদ্ঘাটিত।

উন্মার্গগামী

উন্মার্গগামী (-মিন্)–বিণ. কুপথে গেছে এমন, কুপথগামী, অসদাচারী।

উন্মার্গ

উন্মার্গ [ unmārga ] বি. ১. অসত্পথ, কুপথ; ২. ভ্রষ্টাচার, অসদাচরণ। বিণ. কুপথগামী, কদাচারী। [সং. উদ্ + মার্গ]। উন্মার্গগামী (-মিন্)–বিণ. কুপথে গেছে এমন, কুপথগামী, অসদাচারী।