উন্মেষ, উন্মেষণ [ unmēşa, unmēşaņa ] বি. ১. চোখ মেলা, উন্মীলন; ২. উদ্রেক; সঞ্চার; ৩. উদ্ভব; প্রকাশ (জ্ঞানের উন্মেষ, সভ্যতার উন্মেষ, চেতনার উন্মেষ)। [সং. উদ্ + √ মিষ্ + অ, অন]। উন্মেষিত, উন্মিষিত [ unmişita ] বিণ. উন্মেষ করা হয়েছে এমন; বিকশিত, উন্মীলিত।