উ উপকার উপকার [ upa-kāra ] বি. মঙ্গলসাধন, হিতসাধন; কল্যাণ; সাহায্য; অনুগ্রহ। [সং. উপ + √ কৃ + অ]। উপকারক, উপকারী (-রিন্) বিণ. উপকার করে এমন, উপকর্তা। স্ত্রী. উপকারিকা, উপকারিণী। উপকারিতা–বি. উপযোগিতা, উপকারসাধনের ক্ষমতা। উপকার্য–বিণ. উপকারলাভের যোগ্য।
উ উপকর্তা উপকর্তা [ upa-kartā ] (র্তৃ) বি. বিণ. উপকারক, উপকার করে যে (ব্যক্তি)। [সং. উপ + √ কৃ + তৃ]। স্ত্রী. উপকর্ত্রী।
উ উপকরণ উপকরণ [ upa-karaņa ] বি. ১. উপাদান, কোনো কার্য সাধনের জন্য প্রয়োজনীয় বস্তু (ইতিহাসের উপকরণ, জীবনযাত্রার উপকরণ); ২. পূজার নৈবেদ্য ইত্যাদি, উপচার। [সং. উপ + √ কৃ + অন]।
উ উপকণ্ঠ উপকণ্ঠ [ upa-kaņţha ] বি. গ্রাম শহর ইত্যাদির প্রান্ত, উপান্ত; সমীপ, নিকট (তাঁর বাস এই শহরের উপকণ্ঠে)। ক্রি-বিণ. আকণ্ঠ, কণ্ঠ পর্যন্ত। [সং. উপ + কণ্ঠ]।
উ উপ উপ [ upa ] অব্য. নৈকটা, উত্কর্ষ, সাদৃশ্য, ন্যূনতা ইত্যাদি সূচক উপসর্গ (উপকূল, উপভোগ, উপবন, উপগ্রহ)।
উ উন্মোচন উন্মোচন [ unmōcana ] বি. খুলে ফেলা, উদ্ঘাটন; বন্ধন বা আবরণ মুক্ত করা (মূর্তির আবরণ উন্মোচন করা)। [সং. উদ্ + মোচন]। উন্মোচিত–বিণ. খুলে ফেলা হয়েছে এমন, উদ্ঘাটিত।