উপক্রন্তা

উপক্রন্তা [ upa-krantā ] (-ন্তৃ) বিণ. উপক্রম করছে এমন; আরম্ভ করছে এমন, উদ্যোক্তা। [সং. উপ + √ ক্রম্ + তৃ]।

উপকৃত

উপকৃত [ upa-kŗta ] বিণ. উপকার করা হয়েছে এমন, উপকারপ্রাপ্ত (তাঁর এই সাহায্যে আমি খুবই উপকৃত হয়েছি)। [সং. উপ + √ কৃ + ত]। বি. উপকৃতি।

উপকূল

উপকূল [ upa-kūla ] বি. নদী সমুদ্র প্রভৃতির তীরের নিকটবর্তী স্হান, বেলাভূমি। [সং. উপ + কূল]।

উপকারিতা

উপকারিতা–বি. উপযোগিতা, উপকারসাধনের ক্ষমতা।

উপকারক

উপকারক, উপকারী (-রিন্)–বিণ. উপকার করে এমন, উপকর্তা। স্ত্রী. উপকারিকা, উপকারিণী।