উপগত

উপগত [ upa-gata ] বিণ. ১. উপস্হিত; সমাগত; ২. সন্নিহিত, নিকটবর্তী; ৩. সংঘটিত, ঘটেছে এমন; ৪. আসক্ত, অনুরক্ত; ৫. মৈথুন বা রতিক্রিয়া করেছে এমন; ৬. লব্ধ; জ্ঞাত। [সং. উপ + √ গম্ + ত]।

উপক্ষার

উপক্ষার [ upa-kşāra ] বি. নাইট্রোজেনযুক্ত মৌলিক পদার্থবিশেষ, alkaloid (বি. প.)। [সং. উপ + ক্ষার]।

উপক্ষয়

উপক্ষয় [ upa-kşaỷa ] বি. ক্ষতি, অপচয়; হানি। [সং. উপ + ক্ষয়]।

উপক্রোশ

উপক্রোশ [ upa-krōśa ] বি. নিন্দা, কুত্সা। [সং. উপ + √ ক্রুশ্ + অ]। উপক্রোষ্টা–বিণ. নিন্দাকারী, নিন্দুক।

উপক্রিয়া

উপক্রিয়া [ upa-kriỷā ] বি. উপকার। [সং. উপ + ক্রিয়া]।

উপক্রমণিকা

উপক্রমণিকা–বি. ১. আরম্ভ, সূত্রপাত; ২. ভূমিকা, মুখবন্ধ, প্রস্তাবনা।

উপক্রম

উপক্রম [ upa-krama ] বি. ১. উদ্যোগ; ২. চেষ্টা; ৩. আরম্ভ, সূত্রপাত (কলহের উপক্রম হল, আলোচনা ভেঙে যাবার উপক্রম)। [সং উপ + √ ক্রম্ + অ]। উপক্রমণিকা–বি. ১. আরম্ভ, সূত্রপাত; ২. ভূমিকা, মুখবন্ধ, প্রস্তাবনা। উপক্রমণীয়–বিণ. আরম্ভ করার যোগ্য। উপক্রান্ত–বিণ. আরম্ভ হয়েছে এমন, আবদ্ধ।