উ উপচয় উপচয় [ upa-caỷa ] বি. ১. সমূহ; সংগ্রহ; ২. উন্নতি, শ্রীবৃদ্ধি; ৩. পুষ্টি; ৪. সম্পত্তির মূল্যবৃদ্ধি; appreciation (বি. প.); ৫. (জ্যোতিষ) রাশিচক্রে লগ্ন থেকে তৃতীয়, ষষ্ঠ, দশম ও একাদশ স্হান। [সং. উপ + √ চি + অ]। বিপ. অপচয়। বিণ. উপচিত।
উ উপঘাত উপঘাত [ upa-ghāta ] বি. ১. বিনাশ, ধ্বংস; ২. আঘাত; ৩. ক্ষতি। [সং. উপ + √ হন্ + অ]। উপঘাতক–বিণ. বিনাশকারী; আঘাতকারী; ক্ষতিসাধন করে এমন।
উ উপগ্রহ উপগ্রহ [ upa-graha ] বি. ১. গ্রহকে প্রদক্ষিণ করে এমন ক্ষুদ্র গ্রহ (চন্দ্র পৃথিবীর উপগ্রহ); অনুষঙ্গী গ্রহ; ২. উপদ্রব, আপদ। [সং. উপ + গ্রহ]।
উ উপগিরি উপগিরি [ upa-giri ] বি. ১. পর্বতের নিকট বা উপকণ্ঠ; ২. ছোট পাহাড়, খণ্ডশৈল; ৩. নকল পাহাড়। [সং. উপ + গিরি]।
উ উপগম উপগম, উপগমন [ upa-gama, upa-gamana ] বি. ১. আবির্ভাব, উত্পত্তি (ক্রোধোপগম, গ্রীষ্মোপগম); ২. উপস্হিতি; ৩. কাছে বা নিকটে যাওয়া; ৪. লাভ, প্রাপ্তি; ৫. স্ত্রীসংগম। [সং. উপ + √ গম্ + অ, অন]।