উপচিতি

উপচিতি–বি. সংগ্রহ; সঞ্চয়; পুষ্টি; সমৃদ্ধি; মূল্যবৃদ্ধি; (প্রাণি.) দেহস্হ টিশু বা কলার পুষ্টি বা পোষণ, anabolism (বি. প.)।

উপচিত

উপচিত [ upa-cita ] বিণ. ১. সংগৃহীত; সঞ্চিত; ২. পরিপুষ্ট; বর্ধিত; ৩. সমৃদ্ধ। [সং উপ + √ চি + ত]। উপচিতি–বি. সংগ্রহ; সঞ্চয়; পুষ্টি; সমৃদ্ধি; মূল্যবৃদ্ধি; (প্রাণি.) দেহস্হ টিশু বা কলার পুষ্টি বা পোষণ, anabolism (বি. প.)।

উপচিকীর্ষা

উপচিকীর্ষা [ upa-cikīrşā ] বি. পরোপকারের ইচ্ছা, অন্যের হিতসাধনের ইচ্ছা। [সং. উপ + √ কৃ + সন্ + অ + আ]। উপচিকীর্ষু–বিণ. পরোপকার করতে ইচ্ছুক বা আগ্রহী।

উপচরিতশালা

উপচরিতশালা–বি. অস্ত্রচিকিত্সার কক্ষ, operation theatre  (স. প.)।

উপচার

উপচার [ upa-cāra ] বি. ১. পূজার সামগ্রী (ষোড়শ উপচারে পূজা); ২. সেবা; ৩. চিকিত্সা (অস্ত্রোপচার); ৪. ধর্মানুষ্ঠান; ৫. লক্ষণ দেখে বুঝতে পারা। [সং. উপ + √ চর্ + অ]। বিণ. উপচারিক। উপচরিত–বিণ. উপচারপ্রাপ্ত; সেবা বা পূজা করা হয়েছে এমন। উপচরিতশালা–বি. অস্ত্রচিকিত্সার কক্ষ, operation theatre  (স. প.)।

উপচা

উপচা, উপচানো [ upacā, upacānō ] ক্রি. ছাপিয়ে পড়া (জল উপচে পড়ছে), নদীর দুই কূল উপচে পড়ে); প্রয়োজনের অতিরিক্ত হওয়া। [সং. উপচয় + বাং. আ, আনো]।

উপচর্ষা

উপচর্ষা [ upa-carşā ] বি. ১. সেবা, পরিচর্যা; ২. চিকিত্সা। [সং. উপ + √ চর্ + য + আ]।