উ উপজীবিকা উপজীবিকা [ upa-jībikā ] বি. বৃত্তি বা জীবিকা; পেশা (কৃষি এদেশের অধিকাংশ মানুষের উপজীবিকা)। [সং. উপ + জীবিকা]। উপজীবী (-বিন্)–বিণ. বৃত্তি বা জীবিকা অবলম্বনকারী। উপজীব্য–বিণ. জীবিকা হিসাবে বা প্রয়োজনে গ্রহণযোগ্য। বি. ১. জীবনধারণের উপায়; ২. অবলম্বন (নাটকের উপজীব্য)।
উ উপজাতি উপজাতি [ upa-jāti ] বি. ১. সংস্কৃত ছন্দোবিশেষ; ২. প্রধান জাতির অন্তর্ভুক্ত ক্ষুদ্রতম, এবং বহু ক্ষেত্রে অপেক্ষাকৃত অনগ্রসর, জাতি বা সম্প্রদায়। [সং. উপ (অপ্রধান) + জাতি]।
উ উপজাত উপজাত [ upa-jāta ] বিণ. উদ্রিক্ত, উত্পন্ন (ক্রোধ উপজাত হল)। বি. ১. প্রধান দ্রব্যের উত্পাদনকালে জাত অন্য দ্রব্য, by-product (বি. প.); ২. ছন্দোবিশেষ। [সং. উপ + জাত]।
উ উপজা উপজা [ upajā ] ক্রি. উত্পন্ন হওয়া, জন্মানো (‘হৃদয়ে উপজে মহা কৌতুক’: রবীন্দ্র)। [সং. উত্পদ্য > প্রাকৃ. উপ্পজ্জ > বাং. উপজ + আ]।
উ উপজনন উপজনন [ upa-janana ] বি. ১. উত্পত্তি, জন্ম, উদ্ভব। [সং. উপ + √ জন্ + অন]। ২. উত্পাদন। [সং. উপ + √ জন্ + ণিচ্ + অন]।
উ উপচ্ছায়া উপচ্ছায়া [ upacchāỷā ] বি. ১. অপচ্ছায়া; ভূতপ্রেতের অস্পষ্ট ছায়াময় শরীর; ২. অনিষ্টকর ছায়া; ৩. (বিজ্ঞা.) প্রচ্ছায়া বা নিবিড় ছায়ার প্রান্তস্হিত লঘু ছায়া, penumbra. [উপ + ছায়া]।
উ উপচীয়মান উপচীয়মান [ upa-cīỷa-māna ] বিণ. উপচিত হচ্ছে এমন; বর্ধিত সঞ্চিত বা পুষ্ট হচ্ছে এমন। [সং. উপ + √ চি + মান (শানচ্)]।