উপদিশ্যমান

উপদিশ্যমান [ upa-diśya-māna ] বিণ. ১. উপদেশপ্রাপ্ত হচ্ছে এমন, যাকে উপদেশ দেওয়া হচ্ছে এমন; ২. উপদেশের বিষয়ীভূত। [সং. উপ + √ দিশ্ + মান (শানচ্)]।

উপদর্শক

উপদর্শক [ upa-darśaka ] বি. ১. পথপ্রদর্শক, যে (ব্যক্তি) পথ দেখায়; ২. দ্বারপাল, দ্বাররক্ষক। [সং. উপ + √ দৃশ্ + ণিচ্ + অক]; ৩. প্রত্যক্ষ সাক্ষী, eye-witness. [সং. উপ + √ দৃশ্ + অক]।

উপদংশ

উপদংশ [ upa-daṃśa ] বি. যৌনরোগবিশেষ, গরমি, syphilis. [সং. উপ + √ দন্শ্ + অ]।

উপত্যকা

উপত্যকা [ upa-tyakā ] বি. ১. পর্বতের নীচের দিকের ভূভাগ; দুই পর্বতের মধ্যবর্তী নিচু সমতলভূমি; ২. নদীর অববাহিকা (গাঙ্গেয় উপত্যকা)। [সং. উপ + √ ত্যকন্ + আ]।

উপতারা

উপতারা [ upa-tārā ] বি. চোখের তারার চার দিকের রঞ্জিত মণ্ডল, কনীনিকা, iris. [সং. উপ + তারা]।

উপঢৌকন

উপঢৌকন [ upa-ḍhaukana ] বি. উপহার, ভেট, সওগাত; নজরানা। [সং. উপ + √ ঢৌকি + অন]।

উপড়ানো

উপড়ানো–বি. উত্পাটন, মূলোচ্ছেদ।

উপড়া

উপড়া [ upaḍā ] ক্রি. উন্মূলিত করা, উত্পাটিত করা (ঝাড়েবংশে উপড়ে ফেলা)। [বাং. √ উপড়া]। উপড়ানো–বি. উত্পাটন, মূলোচ্ছেদ। ক্রি. উত্পাটিত করা। বিণ. উত্পাটিত করা হয়েছে এমন (ঝড়ে উপড়ানো গাছ)।

উপজ্ঞা

উপজ্ঞা [ upajñā ] বি. ১. প্রথম জ্ঞান; ২. উপদেশ ছাড়া অর্জিত প্রথম জ্ঞান; ৩. সহজাত জ্ঞান, instinct. [সং. উপ + √ জ্ঞা + অ]।

উপজীব্য

উপজীব্য–বিণ. জীবিকা হিসাবে বা প্রয়োজনে গ্রহণযোগ্য। বি. ১. জীবনধারণের উপায়; ২. অবলম্বন (নাটকের উপজীব্য)।