উপদেশ
উপদেশ [ upa-dēśa ] বি. ১. পরামর্শ, মন্ত্রণা; কনিষ্ঠের প্রতি জ্যেষ্ঠের পরামর্শ; ২. কর্তব্য সম্বন্ধে নির্দেশ; অনুশাসন; ৩. শিক্ষা। [সং. উপ + √ দিশ্ + অ]। উপদেশক–বিণ. উপদেষ্টা, উপদেশদানকারী। উপদেশাত্মক–বিণ. উপদেশ বা নীতিশিক্ষা দেয় এমন; উপদেশমূলক। উপদেশ্য, উপদেশণীয়, উপদেষ্টব্য–বিণ. উপদেশ দেওয়ার যোগ্য। উপদেষ্টা, উপদেষ্টৃ–বিণ. বি. উপদেশক, শিক্ষক, গুরু; মন্ত্রণাদাতা।