উপধান

উপধান [ upa-dhāna ] বি. ১. উপাধান, বালিশ; ২. ধারণ; স্হাপন; ৩. প্রণয়; ৪. ব্রতবিশেষ; ৫. উত্কর্ষ। [সং. উপ + √ ধা + অন]। উপধানীয়–বি. বালিশ।

উপধাতু

উপধাতু [ upa-dhātu ] বি. ১. (আয়ু.) অষ্ট প্রধান ধাতুর মতো সাতটি ধাতু, যেমন মাক্ষিক তুঁতে বা তুত্থক নীলাঞ্জন অভ্র হরিতাল মনঃশিলা ও রসাঞ্জন; ২. দেহস্হ বা দেহ থেকে উদ্ভূত সাতটি পদার্থ, যেমন স্তন্য রজঃ শ্বেদ দন্ত কেশ ওজঃ বসা। [সং. উপ + ধাতু]।

উপধা

উপধা [ upadhā ] বি. ১. (ব্যাক.) অন্ত্যবর্ণের অব্যবহিত পূর্ববর্তী বর্ণ; ২. ছল; ৩. উপায়; ৪. অমাত্য প্রভৃতির সাধুতার পরীক্ষা। [সং. উপ + √ ধা + অ (অচ্) + আ]।

উপধর্ম

উপধর্ম [ upa-dharma ] বি. ১. অপ্রশস্ত বা অপকৃষ্ট ধর্ম; ২. ধর্মের অঙ্গীভূত কুসংস্কার, ধর্মের নামে চলে এমন কুসংস্কার; ৩. লৌকিক ধর্ম। [সং. উপ + ধর্ম]।

উপদ্রূত

উপদ্রূত [ upa-drūta ] বিণ. উপদ্রবপীড়িত; বিপন্ন; অত্যাচারিত (উপদ্রুত এলাকা)। [সং. উপ + √ দ্রু + ত]।

উপদ্রব

উপদ্রব [ upa-draba ] বি. ১. উত্পাত, দৌরাত্ম্য; অত্যাচার (মশার উপদ্রব, চোরের উপদ্রব); ২. বিপদ, অশুভ ঘটনা (এমন সময় এক উপদ্রব ঘটল)। [সং. উপ + √ দ্রু + অ]।

উপদ্বীপ

উপদ্বীপ [ upa-dbīpa ] বি. প্রায় সম্পূর্ণভাবে জলবেষ্টিত ভূভাগ, peninsula. [সং. উপ + দ্বীপ]। উপদ্বীপীয়–বিণ. উপদ্বীপসংক্রান্ত, peninsular.