উপনিবেশ

উপনিবেশ [ upa-nibēśa ] বি. কোনো জনগোষ্ঠীর দ্বারা বিদেশে স্হাপিত স্হায়ী আবাস, colony. [সং. উপ + নি + √ বিশ্ + অ]। উপনিবেশবাদ–বি. কোনো উপনিবেশস্হাপয়িতা স্হায়ীভাবে উপনিবেশের কর্তৃত্ব বজায় রাখবে এই মতবাদ, colonialism. উপনিবিষ্ট [ upanibişţa ], উপনিবেশিত–বিণ. উপনিবেশে স্হিত, উপনিবেশে বসবাস করছে এমন।

উপনাম

উপনাম [ upa-nāma ] বি. আসল নামের বদলে প্রাপ্ত বা প্রদত্ত নাম; উপাধি; আখ্যা। [সং. উপ + নাম]।

উপনয়ন

উপনয়ন [ upa-naỷana ] বি. ১. যজ্ঞোপবীত ধারণের সংস্কার, পইতে ধারণের অনুষ্ঠান; ২. বেদ অধ্যয়নের জন্য গুরুর কাছে আনা। [সং. উপ + √ নী + অন]।

উপনদ

উপনদ, উপনদী [ upa-nada, upa-nadī ] বি. যে নদ বা নদী অন্য নদীতে গিয়ে পড়ে, tributary, affluent. [সং. উপ + নদ, নদী]।

উপনগর

উপনগর [ upa-nagara ] বি. ১. ক্ষুদ্র নগর; ২. শহরতলি, শহর বা নগরের উপকণ্ঠ। [সং. উপ + নগর]।

উপনক্ষত্র

উপনক্ষত্র [ upa-nakşatra ] বি. অশ্বিনী প্রভৃতি নক্ষত্রের অনুগামী নক্ষত্র। [সং. উপ + নক্ষত্র]।

উপধি

উপধি [ upadhi ] বি. ১. ছল, চাতুরী, কপটতা; ২. রথের চাকা। [সং. উপ + √ ধা + ই]।

উপধায়ক

উপধায়ক, উপধায়ী [ upa-dhāỷaka, upa-dhāỷī ] (-য়িন্) বিণ. জন্ম দেয় এমন, জনক; উত্পাদক। [সং. উপ + √ ধা+ অক, ইন্]।