উপন্যস্ত

উপন্যস্ত [ upa-nyasta ] বিণ. ১. প্রস্তাবের আকারে উল্লিখিত; উপস্হাপিত; ২. ন্যস্ত, গচ্ছিত। [সং. উপ + নি + √ অস্ (নিক্ষেপ করা) + ত]।

উপনেত্র

উপনেত্র [ upa-nētra ] বি. চশমা। [সং. উপ + নেত্র]।

উপনেতা

উপনেতা [ upa-nētā ] (-তৃ) বিণ. ১. উপনয়নদাতা; ২. উপনায়ক, সহনায়ক; ৩. যে সামনে বা কাছে আনে এমন, আনয়নকর্তা। [সং. উপ + নেতৃ]।

উপনীত

উপনীত [ upa-nīta ] বিণ. ১. আগত; উপস্হিত, উপস্হিত হয়েছে বা পৌছেছে এমন; ২. আনীত; ৩. (যার) উপনয়ন বা পইতা হয়েছে এমন। [সং. উপ + √ নী + ত]।

উপনিহিত

উপনিহিত [ upa-nihita ] বিণ. (অন্যের কাছে) গচ্ছিত, ন্যস্ত। [সং. উপ + নি + √ ধা + ত]।

উপনিষদ

উপনিষদ, উপনিষত্ [ upa-nişada, upa-nişat ] (-ষদ্) বি. বেদান্ত; বেদের জ্ঞানকাণ্ড; ব্রহ্মবিদ্যা। [সং. উপ + নি + √ সদ্ + ক্বিপ্]।

উপনিবিষ্ট

উপনিবিষ্ট [ upanibişţa ], উপনিবেশিত–বিণ. উপনিবেশে স্হিত, উপনিবেশে বসবাস করছে এমন।

উপনিবেশবাদ

উপনিবেশবাদ–বি. কোনো উপনিবেশস্হাপয়িতা স্হায়ীভাবে উপনিবেশের কর্তৃত্ব বজায় রাখবে এই মতবাদ, colonialism.