উপপাদন
উপপাদন [ upa-pādana ] বি. ১. মীমাংসা সাধন; ২. সম্পাদন; ৩. প্রতিপাদন, যুক্তির সাহায্যে সমর্থন। [সং. উপ + √ পাদি (√ পদ্ + ণিচ্) + অন]। উপপাদক–বিণ. মীমাংসাকারী; সম্পাদনকারী। উপপাদনীয়–বিণ. উপপাদনের যোগ্য; প্রতিপাদ্য; সম্পাদন করতে হবে বা করার যোগ্য এমন। উপপাদ্য–বিণ. উপপাদনীয়। বি. (জ্যামি.) যথার্থ বলে প্রমাণ করতে হবে এমন প্রতিজ্ঞা, theorem.