উপবাসক

উপবাসক, উপবাসী (-সিন্)–বিণ. উপবাসকারী।

উপবাস

উপবাস [ upa-bāsa ] বি. অনশন, আহারে বিরতি, উপোস। [সং. উপ + √ বস্ + অ]। উপবাসক, উপবাসী (-সিন্)–বিণ. উপবাসকারী।

উপবন

উপবন [ upa-bana ] বি. বাগান, উদ্যান, বাগিচা; মানুষের দ্বারা রোপিত তরুলতায় পূর্ণ কৃত্রিম বন। [সং. উপ + বন]।

উপপ্লুত

উপপ্লুত–বিণ. প্রাকৃতিক উপদ্রবে পীড়িত; উপদ্রুত; বিপন্ন।

উপপ্লব

উপপ্লব [ upa-plaba ] বি. ১. প্রাকৃতিক উত্পাত বা উপদ্রব; ২. বিপদ; ৩. বিদ্রোহ; ৪. অরাজকতা। [সং. উপ + √ প্লু + অ]। উপপ্লুত–বিণ. প্রাকৃতিক উপদ্রবে পীড়িত; উপদ্রুত; বিপন্ন।

উপপুরাণ

উপপুরাণ [ upa-purāņa ] বি. আঠারো পুরাণের বহির্ভূত আঠারো ক্ষুদ্র পুরাণ, আঠারো পুরাণের বাইরে অপ্রধান পুরাণ, যেমন আদিপুরাণ, শিবধর্মপুরাণ। [সং. উপ + পুরাণ]।

উপপাপ

উপপাপ [ upa-pāpa ] বি. লঘু পাপ। [সং. উপ + পাপ]।

উপপাদ্য

উপপাদ্য–বিণ. উপপাদনীয়। বি. (জ্যামি.) যথার্থ বলে প্রমাণ করতে হবে এমন প্রতিজ্ঞা, theorem.

উপপাদনীয়

উপপাদনীয়–বিণ. উপপাদনের যোগ্য; প্রতিপাদ্য; সম্পাদন করতে হবে বা করার যোগ্য এমন।

উপপাদক

উপপাদক–বিণ. মীমাংসাকারী; সম্পাদনকারী।