উ উপবেশন উপবেশন, উপবেশ [ upa-bēśana, upa-bēśa ] বি. ১. আসনগ্রহণ, বসা। [সং. উপ + √ বিশ্ + অন, অ]। ২. বসানো। [উপ + √ বিশ্ + ণিচ্ + অন, অ]। উপবেশয়িতা (-তৃ)–বিণ. যে বসার বা বসিয়ে দেয়। উপবেশিত–বিণ. বাসিয়ে দেওয়া হয়েছে এমন। উপবিষ্ট–বিণ. বসে আছে এমন।
উ উপবেদ উপবেদ [ upa-bēda ] বি. বেদ নয় কিন্তু প্রায় বেদের মতো মূল্যবান গ্রন্হ বা শাস্ত্র যথা আয়ুর্বেদ ধনুর্বেদ গন্ধর্ববেদ স্হাপত্যবেদ। [সং. উপ + বেদ]।
উ উপবীত উপবীত [ upa-bīta ] বি. যজ্ঞসূত্র, পইতে। [সং. উপ + √ বী + ত]। উপবীতি (-তিন্)–বিণ. উপবীত বা পইতে ধারণ করেছে এমন।
উ উপবিষ উপবিষ [ upa-bişa ] বি. ১. আকন্দর আঠা, করবীর আঠা প্রভৃতি পাঁচ রকম বিষাক্ত পদার্থ; ২. কৃত্রিম বিষ। [সং. উপ + বিষ]।
উ উপবিধি উপবিধি [ upa-bidhi ] বি. ১. মূল আইনের অন্তর্গত অপ্রধান আইন, by-law; ২. স্হানীয় স্বায়ত্তশাসন সংস্হা কর্তৃক প্রবর্তিত আইন। [সং. উপ + বিধি]।