উপযাচক
উপযাচক [ upa-yācaka ] বিণ. বি. স্বতঃপ্রবৃত্ত, বিনা আহ্বানে আপনা থেকে এসে (অন্যের কাজ বা দায়িত্ব নিতে) প্রার্থনাকারী; উপর-পড়া (কেন তুমি উপযাচক হয়ে তাকে সাহায্য করতে গেলে?)। [সং. উপ + √ যাচ্ + অক]। উপযাচিকা–বিণ. (স্ত্রী.) উপর-পড়া; স্বতঃপ্রবৃত্ত হয়ে সাহায্য করতে এগিয়ে যায় এমন। বি. যে নারী উপর-পড়া হয়ে অনুরাগ প্রকাশ বা সম্ভোগ প্রার্থনা করে। উপযাচিত–বিণ. উপর-পড়াভাবে প্রার্থিত; প্রার্থিত।