উপরি

উপরি১ [ upari ] অব্য. ১. ঊর্ধ্বে, উপরে; ২. অতঃপর, তারপর। [সং. উপ + রি (নি.)]। উপরি-উপরি–অব্য. বিণ. পরপর (উপরি-উপরি তিন দিন)। ক্রি.-বিণ. ১. ভাসাভাসা, অগভীরভাবে (উপরি-উপরি বোঝা)। ২. একটির উপর আর একটি করে (উপরি-উপরি রাখা)। উপরিচর–বিণ. উপরে বিচরণ করে এমন। উপরিতন–বিণ. উপরওয়ালা; ঊর্ধ্বতন। উপরিভাগ–বি. উপরের অংশ। উপরিস্হ, উপরিস্হিত–বিণ. উপরে অবস্হিত। উপরি২ [ upari ] বিণ. নিয়মিত বা আশা অনুযায়ী যা প্রাপ্য তার অতিরিক্ত, বাড়তি (উপরি আয়, উপরি লাভ)। বি. বকশিশ; ঘুষ; দস্তুরি; নিয়মবহির্ভূত আয়। [বাং. উপর + ই]।

উপরাজ

উপরাজ [ upa-rāja ] বি. প্রকৃত শাসকের প্রতিনিধিরূপে যিনি শাসন করেন; রাজপ্রতিনিধি, viceroy. [সং. উপ + রাজন্]।

উপরাগ

উপরাগ [ upa-rāga ] বি. ১. সূর্য ও চাঁদের গ্রহণ; ২. প্রাকৃতিক উত্পাত; ৩. রঞ্জন। [সং. উপ + √ রন্জ্ + অ]।

উপরম

উপরম [ upa-rama ] বি. ১. নিবৃত্তি, বৈরাগ্য; ২. সমাপ্তি; ৩. মৃত্যু। [সং. উপ + √ রম্ + অ]।

উপবস্তু

উপবস্তু [ upabastu ] অব্য. তা ছাড়া, অধিকন্তু। [‘অধিকন্তু’-র অনুকরণে সৃষ্ট নকল সংস্কৃত শব্দ]।

উপরত্ন

উপরত্ন [ upa-ratna ] বি. ১. রত্নের মতো উজ্জ্বল বস্তু; ২. অল্প মূল্যের রত্ন। [সং. উপ + রত্ন]।

উপরতি

উপরতি–বি. ১. বৈরাগ্য; ২. কামনাবাসনার নিবৃত্তি; ৩. মৃত্যু।

উপরত

উপরত [ upa-rata ] বিণ. ১. নিবৃত্ত, বিরত; ২. মৃত; ৩. বিগত। [সং. উপ + √ রম্ + ত]। উপরতি–বি. ১. বৈরাগ্য; ২. কামনাবাসনার নিবৃত্তি; ৩. মৃত্যু।

উপরপড়া

উপরপড়া–বিণ. স্বয়ংপ্রবৃত্ত, উপযাচক।

উপরনীচ

উপরনীচ–ক্রি. বি. উপরনীচ করা, বারবার ওঠা ও নামা।